প্রেসিডেন্ট বুশ একদিন বাচ্চাদের স্কুলে গিয়ে বললেন— আচ্ছা বল তো আমরা ‘ট্র্যাজিডি’ কাকে বলব?
একটা বাচ্চা বলতে শুরু করল—ধরুন প্রিয় বন্ধু রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা গেল সেটা ‘ট্র্যাজিডি’।
: না, এটাকে আমরা বলব ‘অ্যাকসিডেন্ট’।
এবার আরেকটা বাচ্চা বলতে শুরু করল—ধরুন ৫০টি বাচ্চা নিয়ে একটা স্কুলবাস খাদে পড়ে গেল, সবাই মারা গেল এটাকে আমরা বলতে পারি ‘ট্র্যাজিডি’।
—না এটাও ট্র্যাজিডি না, এটা হচ্ছে ‘গ্রেট লস’।
এবার আরেকটি ছোট্ট বাচ্চা হাত তুলল—ধরুন মি. অ্যান্ড মিসেস বুশ প্লেনে করে চলেছেন; এ সময় হঠাত্ বাইরের মিসাইল এসে ধ্বংস করে দিল। সেটাকে আমরা ট্র্যাজিডি বলতে পারি।
—গুড ব্রিলিয়ান্ট, তোমারটা হয়েছে। আচ্ছা এবার বল তো কেন এটা ট্র্যাজিডি?
—কারণ এটা অ্যাকসিডেন্টও না গ্রেট লসও না।
