চট্টগ্রামের মিরসরাইয়ের রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মকছুদ আহম্মদের মাতা জমিলা খাতুন (১০০) মৃত্যু হয়েছে। উপজেলার শেখটোলা গ্রামের নিজ বাড়িতে সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
মৃত জামিলা দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় নিজবাড়ির আঙ্গিনায় মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক মকছুদের মায়ের মৃত্যুতে রাঙ্গামাটি প্রেসক্লাব, চট্টগ্রাম প্রেসক্লাব ও মিরসরাইসহ দেশের বিভিন্ন সাংবাদিকরা সমবেদনা জানিয়েছেন।
