ইসলামপুরে শিশু মেলা ও পুরস্কার বিতরণ

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:২৫

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

ইসলামপুরে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার দিনব্যাপী শিশু মেলা ২০১৯ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়। উপজেলা পাবলিক হল চত্বরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ মেলা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এম জামাল আব্দুল নাসের। ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠে শিশুদের ১৬টি ইভেন্টে খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।