৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩০

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আবারও গণমিছিল করতে যাচ্ছে বিএনপি। আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।

‘কর্মসূচি আসবে। তবে, কী কর্মসূচি আমি জানি না’
- রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘কর্মসূচি আসবে। তবে, কী কর্মসূচি আমি জানি না।’

এর আগে, সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।

ইত্তেফাক/কেকে