সেতুমন্ত্রীর বোনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র মেজো বোন ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাদ মাগরিব মেরুল বাড্ডার মরহুমার বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

ইত্তেফাক/কেকে