সেনবাগে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:২৬

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের মালেকা খাতুনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে সেনবাগ ডাক বাংলোর সামনে বিকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ঐ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অভিযুক্ত খোকন ও বজল মিয়াসহ অপর আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে সেনবাগ পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন— আবদুস সাত্তার ও মামলার বাদী রোজিনা বেগম।