ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বিচি মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মামদপুর গ্রাম সংলগ্ন চড়াখালি হাওর থেকে নিহত বিচি মিয়ার মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা। সে একই ইউনিয়নের সিংচাপইড় গ্রামের অইমুছ আলীর পুত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ঝড়-বৃষ্টির মধ্যে জাল নিয়ে হাওরে মাছ ধরতে যান বিচি মিয়া। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন তার স্বজনরা।
