রাজধানীর গুলশান-১ নম্বরে শিশুদের ইনডোর প্লে-গ্রাউন্ড ‘কিডোস ফান’র যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এ (বসতি এরিস্টোক্রেট, লেভেল-৩, ব্লক-SW(H), ০৬ গুলশান এভিনিউ)-এ ‘কিডোস ফান’র উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম, পরিচালক আ ন ম জহিরুল আবেদীনসহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় অনেক অভিভাবক তাদের শিশু সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘কিডোস ফান’ এ রয়েছে শিশুদের জন্য খেলা ও খেলার মাধ্যমে শেখার অনন্য এক পরিবেশ। রয়েছে ফুডকোর্ট। খেলাধুলার সামগ্রীর মধ্যে থাকছে বল হাউজ, বাস্কেট বল, বোলিং, টেম্পলিং, দোলনা, হর্স রাইডিং, ফুটবল, সিসো, হান্ডি গেমসহ আরও অনেক কিছু।
