টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে বিজিবি জওয়ানেরা বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে ইয়াবার চালান অনুপ্রবেশকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি সূত্র জানায়, দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল ওমর খাল পয়েন্টে অভিযান চালিয়ে এইসব ইয়াবা জব্দ করে।
