বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩১

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ২০২৩-২০২৪ মৌসুমে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে নিজেদের মাঠে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তি দিয়ে এই সূচি প্রকাশ করেছে তারা। 

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডন, বেনোনি, কিম্বার্লি ও পচেফস্ট্রুমসহ মোট চারটি শহরে।

ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেৎসি মোলেস্কি বলেন, 'বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ নিতে প্রোটিয়া নারী দল প্রস্তুত। এই সফরগুলো থ্রিলিং হবে এবং দলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ করে দেবে।'


টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

তারিখ                        ম্যাচ                          ভেন্যু
৩ ডিসেম্বর ২০২৩     ১ম টি–টোয়েন্টি         উইলোমুর পার্ক, বেনোনি
৬ ডিসেম্বর ২০২৩     ২য় টি–টোয়েন্টি          কিম্বারলে ওভাল, কিম্বারলে
৮ ডিসেম্বর ২০২৩     ৩য় টি–টোয়েন্টি         কিম্বারলে ওভাল, কিম্বারলে

ওয়ানডে সিরিজের সময়সূচি

তারিখ                        ম্যাচ                              ভেন্যু
১৬ ডিসেম্বর ২০২৩    ১ম ওয়ানডে               বাফেলো পার্ক, ইস্ট লন্ডন
২০ ডিসেম্বর ২০২৩     ২য় ওয়ানডে               জেবি মার্কস ওভাল,পচেফস্ট্রুম
২৩ ডিসেম্বর ২০২৩    ৩য় ওয়ানডে               উইলোমুর পার্ক, বেনোনি

ইত্তেফাক/জেডএইচ