রোহিঙ্গা ক্যাম্পে আইনি তত্পরতা বাড়ানো হোক

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৪০

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বেশিরভাগই রয়েছে কক্সবাজারের কাছাকাছি কুতুপালং ক্যাম্পে। তারা স্থানীয়দের সঙ্গে খুনোখুনি ও মাদক ব্যবসাসহ অপরাধমূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ছে। এতে করে স্থানীয়দের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এদের আশ্রয় দিয়ে সরকার মহানুভবতার পরিচয় দিয়েছে। তবে এরা যদি অপরাধ করে তাহলে এর দায়ভারও সরকারের ওপর পড়বে। আর রোহিঙ্গারা অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত থাকলে কক্সবাজারে পর্যটনশিল্পে তার প্রভাব পড়া বিচিত্র নয়। তাই কক্সবাজারের কাছাকাছি রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে আইনি তত্পরতা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আলতাফ হোসেন হূদয় খান

পাঁচলাইশ ৩নং ওয়ার্ড,

অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রাম