প্রস্তাবিত বাজেট বিষয়ে আইসিএমএবির আলোচনা

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৪৩

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট বিষয়ে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বুধবার ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবির প্রেসিডেন্ট এম আবুল কালাম মজুমদার। কর কমিশনার রঞ্জন কুমার ভৌমিক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবদুর রহমান খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার মো. মসিউর রহমান আলোচনা সভায় অংশ নেন।-প্রেস বিজ্ঞপ্তি