এশিয়া কাপের সুপার ফোরে বাচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ। তবে ভালো শুরু পরও ইনিংস বড় করতে ব্যর্থ নাইম-মিরাজ।
২৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার নাইম ও মিরাজ। দলকে ভালো শুরু এনে দন এই দুই ব্যাটার।
লঙ্কান বোলারদের কোন সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন মিরাজ-নাইম। তবে দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
২৯ বলে ২৮ রান করে ফিরে যান মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। নাইমকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করে লিটন। তবে দলীয় ৬০ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ৪৬ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান নাইম।
তার বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
