'উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি'

গোলটেবিল বৈঠকে বক্তারা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৭

'সকল ধর্মের মর্মকথা- সবার ঊর্ধ্বে মানবতা' এই কথাকে হৃদয়ে ধারণ করে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি- শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় রাজধানীর বিজয়নগরে একটি হোটেরের কনফারেন্স রুমে সাংবাদিক, লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। 

 দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দাহ পন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের চেয়ারম্যান এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।   

অনুষ্ঠানের হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। একটি গোষ্ঠী ইসলামকে ব্যবহার করে অর্থনৈতিক স্বার্থ উদ্ধার (ধর্মব্যবসা) করছে। তারা ধর্মকে অবলম্বন করে উগ্রতা, বাড়াবাড়ি, ধর্মান্ধতার চর্চা করছে। এরা ধর্মপ্রাণ জনতার ইমানী চেতনাকে হাইজ্যাক করে তা ভুল পথে চালিত করে নিজেদের ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ হাসিল করছে।

তিনি সবাইকে স্বার্থের রাজনীতি, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করার আহবান জানান।

এসময় হোসাইন মোহাম্মদ সেলিম কিছু প্রস্তাবনা পেশ করেন।

অনুষ্ঠানে আলোচনা করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত, বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যববস্থাপনা পরিচালক মনিন্দ্র কুমার নাথ, সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস অ্যান্ড ইন্টার কালচারাল ডায়লগ এর পরিচালক অধ্যাপক ড. ফারজিন হুদা, বিশিষ্ট লেখক ও কলামিস্ট মমতাজ লতিফ, সম্প্রিতি বাংলাদেশে সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মামুন আল মাহতাব, বাংলা একাডেমির পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক রফিকুর রশিদ, বাংলাদেশ অনলাইন একটিভিস্ট ফোরামের প্রেসিডেন্ট কবির চৌধুরী তন্ময়, সাংবাদিক সৌমিত্র দেব, বাংলাদেশ খ্রিস্টান মহাজোটের প্রেসিডেন্ট ডেনিয়েল নির্মল ডি কোস্টা, শিশু সাহিত্যিক হুমায়ূন কবির ঢালি, চারুলিপির প্রকাশক হুমায়ূন কবির প্রমুখ।

ইত্তেফাক/এসসি