গিল-রোহিতের ব্যাটিং ঝড়ে দিশেহারা পাকিস্তান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৭

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে ভারত। রোববার (১০ সেপ্টেম্বর) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে ভারতকে ঝড়ো শুরু এনে দেন দুই ভারতীয় ওপেনার শিবমন গিল ও রোহিত শর্মা। 

টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শিবমন গিল। প্রথম ওভারে শাহিন আফ্রিদেকে ছয় দিয়ে স্কোর বোর্ডে রান যোগ করেন রোহিত শর্মা। শুরু থেকে পাকিস্তান বোলাদের ওপর চড়াও হন এই দুই ওপেনাররা। 

এই দিন পাকিস্তানের বোলাররা ছিল একদম ছন্ন ছাড়া। মারমুখী ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন গিল ও রোহিত। ১৫ ওভার শেষে বিনা উইকেটে ১১৫ রান সংগ্রহ করেছে ভারত। 

ইত্তেফাক/জেডএইচ