এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে ভারত। রোববার (১০ সেপ্টেম্বর) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিবমন গিল। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় ভারত। এরপর বৃষ্টি নামায় খেলা বন্ধ রয়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শিবমন গিল। প্রথম ওভারে শাহিন আফ্রিদিকে ছয় দিয়ে স্কোর বোর্ডে রান যোগ করেন রোহিত শর্মা। শুরু থেকে পাকিস্তান বোলাদের ওপর চড়াও হন এই দুই ওপেনাররা।
এই দিন পাকিস্তানের বোলাররা ছিল একদম ছন্ন ছাড়া। মারমুখী ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন গিল ও রোহিত। ইনিংসের ১৭তম ওভারে প্রথম সাফল্য পায় পাকিস্তান। শাদাব খানের বলে ক্যাচ তুলে দেন রোহিত। দলীয় ১২১ রানে ৪৯ বলে ৫৬ রানে আউট হন রোহিত।
এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। কোহলিকে নিয়ে ব্যাট করতে থাকেন গিল। তবে দলীয় ১২৩ রানে ৫২ বলে ৫৮ রান করে আউট হন গিল। তাকে সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি। এরপর ক্রিজে আসা রাহুলকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন কোহলি। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। ২৪ ওভার ১ বল শেষে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে ভারত।
