উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন সৌদি যুবরাজ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭

ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আগে ও পরে এক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ওই উপদেষ্টাকে ১১টি বার্তা পাঠিয়েছিলেন। সিআইএ’র তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল শনিবার কাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর আল-জাজিরা’র

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সৌদ আল-কাহতানি যুবরাজ বিন সালমানের মিডিয়া বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি যুবরাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কাহতানি খাশোগি হত্যাকান্ড পর্যবেক্ষণ করছিলেন। তিনি হত্যাকান্ডে ১৫ জনের সমন্বয়ে গঠিত দলের কমর্কান্ড দেখভাল করেন। টেলিফোন এবং মোবাইল বার্তা অনুসন্ধান করে গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে, যুবরাজ কাহতানিকে ১১টি বার্তা পাঠিয়েছিলেন। তবে কী বার্তা পাঠিয়েছিলেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। এ থেকে ধারণা করা হয় যে, যুবরাজ খাশোগি হত্যায় জড়িত ছিলেন। সিআইএ এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউস বলেছে, তারা গোয়েন্দা রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করবে না।