বৃষ্টি বাগড়ার পর রিজার্ভ ডেতে শুরু ভারত-পাকিস্তান ম্যাচ 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৪

এশিয়া কাপে সুপার ফোরে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচটির জন্য রাখা হয় রিজার্ভ ডে। গতকাল বৃষ্টির কারণে ম্যাচ অসম্পূর্ণ থাকে। সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৫টা ১০ মিনিটে খেলা শুরু হয়েছে। 

রিজার্ভ ডেতেও বাগড়া দেয় বৃষ্টি। তাই নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।  গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে ২৪.১ ওভারে ভারত ২ উইকেটে ১৪৭ রান করার পর নামে বৃষ্টি। সেখানে থাকেই রিজার্ভ ডেতে খেলা শুরু হবে।

বৃষ্টির কারণে কোন ওভার কাটা পড়েনি। ৫০ ওভারেই হবে ম্যাচ। 

 

ইত্তেফাক/জেডএইচ