এবার স্ক্রিনের ভিতরেও ক্যামেরা

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৫৬

অপো মোবাইলে ইন্টারনেট ও ওয়াই-ফাই ছাড়াই ৩ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ডাটা শেয়ার করার সুযোগ দেবে অপো। যার জন্য বিশেষ মেশটক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে বলেও জানা গেছে।

স্ক্রিনের ভিতরে থাকলেও সেলফি ক্যামেরায় থাকছে এইচডিআর, হোয়াইট ব্যালান্স এবং হেজ রিমোভাল। অপো’র দাবি, স্মার্টফোন দেবে সমপূর্ণ ফটোগ্রাফি অভিজ্ঞতা।’ ফুল স্ক্রিন অভিজ্ঞতার দাবি জানিয়ে টেক-বাজারে হাজির বহু মোবাইল। তবে সব দাবিকে ভুল প্রমাণ  করতে অপো আনছে আন্ডার স্ক্রিন ক্যামেরা। সমপ্রতি  সাংহাইয়ে আয়োজিত মোবাইল কংগ্রেসে এমনই পরিকল্পনার প্রোটোটাইপ পেশ করল অপো। সংস্থার দাবি, এই প্রথম সমপূর্ণ ফুল-স্ক্রিন অভিজ্ঞতা পাবেন স্মার্টফোন ইউজাররা। তার কারণ, এই প্রথম স্মার্টফোনের স্ক্রিনের ভিতরে থাকবে সেলফি ক্যামেরা। অর্থাত্, ক্যামেরার জন্য বরাদ্দ অংশেও ভিডিও-গেম-মুভির মজা নিতে পারবেন ইউজাররা। স্ক্রিনের ভিতরে থাকলেও সেলফি ক্যামেরায় থাকছে এইচডিআর, হোয়াইট ব্যালান্স এবং হেজ রিমোভাল।

অপো’র দাবি, স্মার্টফোন দেবে ‘সমপূর্ণ ফটোগ্রাফি অভিজ্ঞতা।’

এছাড়াও ইন্টারনেট ও ওয়াইফাই ছাড়াই ৩ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ডাটা শেয়ার করার সুযোগ দেবে  অপো। যার জন্য বিশেষ মেশটক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে বলেও জানা গেছে।