সরকার উত্খাতের চেষ্টা ব্যর্থ করেছে নিরাপত্তা বাহিনী —নিকোলাস মাদুরো

আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:০৪

 

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এই প্রচেষ্টার সাথে জড়িত বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। যুক্তরাষ্ট্র কলম্বিয়া এবং চিলি জুয়ান গুইদোকে সাহায্য করেছে।  গুইদো এই অভিযোগ অস্বীকার করে বলেন, মাদুরো এই ধরনের অভিযোগ এতো বেশি করছেন যে মিডিয়ার পক্ষে তার হিসাব রাখা সম্ভব হচ্ছে না। গুইদোর ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর বিরোধীদের ওপর ধরপাকড় বেড়েছে সরকারের। যোগাযোগমন্ত্রী রদ্রিগুয়েজ বলেন, দলটির মধ্যে আমাদের তথ্যদাতা থাকায় আমরা অভ্যুত্থান ব্যর্থ করে দিতে পেরেছি। গোপন পরিকল্পনার সবকটি বৈঠকে আমাদের লোক ছিল। এতে সাবেক সেনা কর্মকর্তাসহ দুই ডজন লোক জড়িত ছিল। তিনটি সামরিক ঘাঁটি দখল, প্রেসিডেন্ট ও তার পত্নীকে হত্যার পরিকল্পনা ছিল তাদের। — বিবিসি