বোমা আতঙ্কে লন্ডনে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:০৪

এনডিটিভি ও রয়টার্স

বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান লন্ডনে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক পোস্টে এয়ার ইন্ডিয়া মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রের নিউয়র্কগামী তাদের এআই ১৯১ বিমানটির স্ট্যানস্টেড বিমানবন্দরে জরুরি অবতরণের কথা জানায়।

কয়েকটি ব্রিটিশ জঙ্গিবিমানের পাহারায় বোয়িংয়ের ওই ৭৭৭-৩৩৭ বিমানটি লন্ডনে নামে। স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তৃপক্ষও পরে এক বিবৃতিতে ইন্ডিয়ার বিমানটির জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে।“এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৭৭ বিমান দিক বদলে স্থানীয় সময় সোয়া ১০টার দিকে স্ট্যানস্টেড বিমানবন্দরে নামে।  বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য খানিকটা দূরে সেটিকে পার্ক করা হয়েছে,” বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণের কারণে সামান্য বিঘ্ন হলেও কিছু সময় পর বিমানবন্দরের কার্যক্রম ফের সচল হয়, জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।