শৈশবের আনন্দময় খেলা

আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:২৪

ওরা পথশিশু। গায়ে পোশাকের বালাই নেই। হয়তো খাবারও জোটে না দুবেলা  দুমুঠো। তাতেও আনন্দের কমতি নেই। দামি কোনো খেলনার দরকার ও পড়ে না। কয়েক টুকরো পাথর হলেই কেল্লাফতে। খেলার মাঠ কোথায় পাবে এ ইট-কাঠ-পাথরের শহরে। তাই সড়কের পাশে ফুটপাতে সমবয়সীর সঙ্গে  সেই চিরপরিচিত খেলায় মত্ত হওয়া।

শৈশবে এ খেলায় অংশ  নেয়নি এমন কি কেউ আছে? হয়তো পথের পাশের এ দৃশ্য কমবেশি সবাইকে স্মৃতির  জানালায় দাঁড় করিয়ে দেবে। হাতিরঝিল  এলাকার এ দৃশ্য  গতকাল ক্যামেরাবন্দি করা হয়।