স্পেনে ইসা বালাদো নামের এক রিপোর্টার লাইভে খবর বলাকালীন আকস্মিক এক ব্যক্তি এসে তাকে স্পর্শ করে। এরপর যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হন ওই ব্যক্তি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাদ্রিদে ডাকাতির খবর নিয়ে মঙ্গলবার সরাসরি রিপোর্ট দিচ্ছিলেন ইসা বালাদো। এ সময় ওই পুরুষ হেঁটে তার কাছে যায় এবং তার শরীর স্পর্শ করে। কিন্তু পরে ইসা তার মুখোমুখি হলে সে তার কৃতকাজ সম্পূর্ণভাবে অস্বীকার করেন।
ঘটনাটি আকস্মিকভাবে ঘটলেও খবর বলা থামাননি বালাদো। এমনকি এ সময় স্টুডিও থেকে ওই লোককে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু এই লোক কোন কথা শুনতে রাজি ছিল না।
অতঃপর নাচো আবাদ নামের একজন সহকর্মী বালাদোকে থামার সুযোগ দিয়ে বলেন, ‘ওই ব্যক্তি আপনার শরীরের পিছন দিক স্পর্শ করছেন।’ পরে ইসাও ব্যাপারটি নিশ্চিত করেন। নাচো আবাদ তখন লোকটিকে ক্যামেরায় ধারণ করতে বলেন।
ক্যামেরায় তখন লোকটিকে ইসার পাশে দাড়িয়ে হাসতে দেখা যায়। ইসা বালাদো তখন ওই লোকের কাছে ব্যাখ্যা চান। কিন্তু ওই লোক সম্পূর্ণভাবে অস্বীকার করেন।
ইসা আরও বলেন, আমি সরাসরি লাইভে আমার দায়িত্ব পালন করছিলাম। আর ঠিক ওই সময় ওই লোক আমার গায়ে স্পর্শ করেন এবং বেয়াদবের মত হাসছিল।

