রোজী শরীফ
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাফিনা রহমানের মাতা রোজী শরীফের আজ শুক্রবার কুলখানি। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনার জন্য আজ বাদ জুমা ঘোড়াশাল পৌর এলাকার ৫টি মসজিদ ১টি এতিমখানা এবং বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২২ জুন রোজি শরীফ (৮০) সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ঐদিনই বাদ জোহর ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা এবং বাদ আছর ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
