রূপগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
