রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে আলহাজ মো. রফিকুল ইসলামকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কাঞ্চন পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলামকে এ মনোনয়ন দেওয়া হয়। এ খবরে কাঞ্চন পৌরসভা এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করে। উল্লেখ্য, আগামী ৩০ জুন প্রার্থী মনোনয়নের শেষ দিন। ২ জুলাই মনোনয়নপত্র বাছাই, ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহার এবং ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
