সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শহরের আলফাত উদ্দিন স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক সুনামগঞ্জের সময়’র সম্পাদক সেলিম আহমদ তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাশ, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক’র নির্বাহী সম্পাদক কে.জি মানব তালুকদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে। আমরা সুনামগঞ্জ সাংবাদিক ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, গত ৪ নভেম্বর রবিবার রাতে ঢাকার দি ক্যাপিটাল হোটেলে অবস্থানকালে তাকে সন্দেহমূলকভাবে আটক করে পল্টন থানা পুলিশ।
