লিটন বাশারের মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাত

আপডেট : ২৮ জুন ২০১৯, ০০:১৩

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে নগরীর সিটি প্লাজা মার্কেটের নিজস্ব কার্যালয়ে দোয়া-মোনাজাত পরিচালনা করেন টিএন্ডটি মসজিদের খতীব ও ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন। উপস্থিত ছিলেন এম. রহমান নিউজ এজেন্সির ফিরোজ আল কামাল, ফজলুল হক এভিনিউর বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ,   ফটো সাংবাদিক ফারুক লিটু, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নে সভাপতি মাইনুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, কোষাধ্যক্ষ ইউনুস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ফরি, প্রচার সম্পাদক বেল্লাল হোসেন, সদস্য মো.  সায়েম প্রমুখ।

প্রসঙ্গত ঃ ২০১৭ সালের এই দিনে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রী ও এক শিশু পুত্র, পিতা-মাতা রেখে গেছেন।