ভারতকে পরীক্ষিত বন্ধু উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে নৌযোগাযোগ বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভারতও বাংলাদেশের নৌপথ উন্নয়নে সহায়তা করছে। একই সঙ্গে দেশে নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য সামরিক শাসকদের জারি করা নৌপরিবহন সংক্রান্ত অধ্যাদেশগুলো বিলুপ্ত করে আধুনিক নৌপরিবহন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ইমক্যাব ডায়ালগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) এ ডায়ালগের আয়োজন করে।
সংগঠনের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উপদেষ্টা নকিব আহমেদ প্রমুখ
