নাক ডাকার অভ্যেসটা সত্যিই বিরক্তিকর অনেকের জন্যে। এই নাক ডাকা নিয়েই আছে হাজারো মিথ৷ আবার কিছু কিছু আছে বাস্তবিক কারণ। কিছু মিথ হাস্যকর ও কিছু কারণে শনাক্ত করা যায় স্বাস্থ্যের গুরুতর সমস্যা । আসুন এরকম কিছু সমস্যা শনাক্ত করে নেওয়া যাক।
নাক ডাকলেই বুঝবেন আপনার স্লিপ এপনি আছে
প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক নাক ডেকে ঘুমান। আর এদের মধ্যে প্রায় ২ থেকে ৪ শতাংশ মানুষের অবস্ট্রাকটিভ স্লিপ এপনি আছে। অবস্ট্রাকটিভ স্লিপ এপনি বেশ জটিল সমস্যা। কারণ নাক ডাকার সময় আপনার নিঃশ্বাস বন্ধ হয় না। কিন্তু এপনি হলে আপনার নিঃশ্বাস বহুবার বন্ধ হয়৷ শুধুমাত্র এই লক্ষণ থেকেই শনাক্ত করা যায় আপনার হৃদরোগ আছে।
বৃদ্ধরা নাক ডাকে বেশি
একথা সত্য যে বৃদ্ধদের নাক ডাকার অভ্যেস বেশি। তবে যেকোনো বয়সের মানুষই নাক ডাকতে পারে। যাহোক, বৃদ্ধ বয়সে নাকের পেশিগুলো কিছুটা দূর্বল হয়ে যেতে শুরু করে।
গভীর ঘুমে থাকলে নাক ডাকেন
এটা একটা ভুল ধারণা। অবস্ট্রাকটিভ স্লিপ এপনির ক্ষেত্রে নাক ডাকার সংকট আছে। এপনি থাকলে ইনসমনিয়ার সমস্যা আছে।
নারীরা নাক ডাকেন না
একটি ভুল ধারণা যে শুধু ছেলেরাই নাক ডাকেন। মেয়েরা নাক ডাকেন না। প্রতি চারজন মেয়ের মধ্যে একজন সপ্তাহে অন্তত একবার নাক ডাকেন। মেনোপজ এবং গর্ভধারণের সময় এই সমস্যা বাড়তে পারে।
নাক ডাকলে মেজাজ খারাপ হতে পারে
অবস্ট্রাকটিভ স্লিপ এপনি থাকলে মেজাজ খারাপ থাকতে পারে৷ এইসময় কোনোকিছুতে মনোযোগ দেওয়া, স্মৃতির সমস্যা হয়।
ঘুমের বড়ি সমস্যার সমাধান
ঘুমের পিল খেলে সমস্যার সমাধান হয়। মোটেও না। ঘুমের ঔষধ খেলে দেহের পেশিগুলো শিথিল হতে শুরু করে। তাতে উলটো নাক ডাকার প্রবণতা বাড়ে।

চুল পড়ছে, যা খাবেন
সহজেই ভালো হয় শিশুর থাইরয়েড