কাঁপছিলেন মার্কেল!

আপডেট : ২৮ জুন ২০১৯, ০১:০৪

জার্মান চ্যাঞ্চেলর আঞ্জেলা মার্কেলকে দুই সপ্তাহের ব্যবধানে ফের প্রকাশ্যে কাঁপতে দেখা গেল। বৃহস্পতিবার জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়ালটারের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর এক পর্যায়ে দেখা যায় মার্কেল শরীরের কাঁপুনি থামাতে দুই হাত একসাথে চেপে ধরে রেখেছেন। তারপরেও পরিস্থিতি উন্নতি হচ্ছে না। এই ঘটনায় তার স্বাস্থ্য নিয়ে আবারও সংশয় সৃষ্টি হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচারকালে এই দৃশ্য ধরা পড়ে।