সিরিয়াস অনুশীলন কিউইদের, বাংলাদেশ করবে আজ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০

বিশ্বকাপের আগে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে গেল ১৬ তারিখই ঢাকায় পা রেখেছিল নিউজিল্যান্ড দলের এক অংশ। পরে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংল্যান্ড থাকা সিরিজের বাকি সদস্যরা। এরপর তারা বিশ্রামেই ছিলেন। পরে গত সোমবার কিউইদের সাত খেলোয়াড় বাংলাদেশের নেট বোলারদের নিয়ে হালকা অনুশীলন করেছিলেন। তবে গতকাল থেকে আসন্ন সিরিজ নিয়ে সিরিয়াস অনুশীলন শুরু করেছে ব্ল্যাক ক্যাপসরা। অন্যদিকে আজ ম্যাচের আগে শেষ দিন অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল।

নিয়মিত দলের বেশ কিছু খেলোয়াড়দের বাইরে রেখেই ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার মিরপুরের নেট বোলারদের দিয়ে সফরকারী দলের ৭ ক্রিকেটার অনুশীলন করলেনও। মঙ্গলবার দেখা যায় ভিন্ন চিত্র। নির্ধারিত সময় সকাল ১০ টার কিছু সময় আগেই মাঠে উপস্থিত হয় তারা। আকাশে রোদ-বৃষ্টির উঁকিঝুঁকিতেই ফুটবল নিয়ে মাঠে গা গরম করতে নেমে যায় কিউইদের গোটা দল। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে চলে যায় ইনডোর মাঠে। বেশ কিছু ধরে ব্যাটিং অনুশীলন সাড়েন তারা। এদিন নিউজিল্যান্ডের মূল ব্যাটারদের সঙ্গে নিচের দিকের ব্যাটার ইশ সোধি, রাচিন রবীন্দ্র, ট্রেন্ট বোল্টদেরও বেশ কিছু সময় ধরে অনুশীলন করতে দেখা যায়।

এদিকে নিউজিল্যান্ডের মতো বাংলাদেশও এই সিরিজে আসন্ন বিশ্বকাপের জন্য নিয়মিত দলের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে স্কোয়াড সাজিয়েছে। যেখানে লিটন কুমার দাসকে অধিনায়ক করে চোট থেকে সেরে ওঠা তামিম, ও কয়েক সিরিজ ধরে দলের বাহিরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকেও রাখা হয়েছে। গতকাল দুপুরে টিম হোটেলে উঠেছেন দলের সদস্যরা। আগামীকাল সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে আজ অনুশীলনে নামবে বাংলাদেশ দল।

ইত্তেফাক/জেডএইচ