ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট চুক্তির প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র মন্ত্রিসভা থেকে আরেক প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় বিষয়ক প্রতিমন্ত্রী স্যাম গিয়েমাহ শুক্রবার পদত্যাগ করেন। তিনি বলেছেন, এই চুক্তির মাধ্যমে ব্রিটেন ইইউ’র কাছে নতি স্বীকার করেছে এবং নিজেদের ক্ষমতা খর্ব করেছে। এ নিয়ে ব্রেক্সিটের প্রতিবাদে ছয়জন মন্ত্রী পদত্যাগ করলেন। -আল জাজিরা
