নেত্রকোনায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩০

আপডেট : ২৮ জুন ২০১৯, ১৪:৫০

নেত্রকোনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র  ও মোবাইল ডিভাইস ব্যবহারের মাধ্যমে পরীক্ষার্থীদের উত্তর বলে দেয়া জালিয়াত চক্রের ৩০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার কেন্দুয়া পৌরসভার ছয়ানি গ্রামের মনিরুজ্জামান ভূইয়া শামীমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জে পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি, নিম্মাঞ্চল প্লাবিত

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদুজ্জামান জানান, আটকরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। নিয়োগ পরীক্ষা চলাকালে তারা মোবাইল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদেরকে প্রশ্নের উত্তরও বলে দেন। শুক্রবার নেত্রকোণায় অনুষ্ঠিত প্রাথমিক নিয়োগ পরীক্ষায় আটকরা ওই সব অপরাধে জড়িত ছিল। এদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটকদের মধ্যে রয়েছে শিক্ষক, বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ পড়ুয়া ছাত্র।

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.উবায়দুল্লাহ জানান, আজ শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নেত্রকোণার কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা ও আটপাড়া উপজেলার ২২ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী অংশ নেন।

ইত্তেফাক/এমআরএম