আইনজীবী মাইকেল কোহেন বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী কোহেন। তিনি মস্কোতে একটি বহুতল ভবন করতে মস্কোর সহায়তা চেয়েছিলেন। এই বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই আলাপ করেছিলেন কোহেন। তবে কংগ্রেসের কাছে এর আগে এই বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন কোহেন। কোহেন রুশ তদন্তে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকে সহায়তা করছেন। আগামী ১২ ডিসেম্বর কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে কোহেনকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে। -রয়টার্স
