পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩

রাজধানী লিসবনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠিত হলো পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত ৩য় কমিটি (২০২৩-২০২৪) এর অভিষেক অনুষ্ঠান।

রবিবার (২৪ সেপ্টেম্বর ২৩) বিকেল ৪ টায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লিসবনের অভিজাত একটি হোটেলে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো: আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম,পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, আব্দুল আলিম সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, মোশারফ হোসেন কিরন উপদেষ্টা বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, মুকিতুর রহমান সেলিম সভাপতি সেচ্ছাসেবক দল পর্তুগাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যম গুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ আই রনি।

ইত্তেফাক/এসসি