মানবেন্দ্র লারমা’র ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:২২

নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে বান্দরবানের মধ্যমপাড়াস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি এবং শোক র্যালি বের করে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস’সহ সহযোগী সংগঠনগুলো। র্যালিতে সংগঠনের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী খালি পায়ে অংশ নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য পরে দিনটি স্মরণে ফানুস বাতি উত্তোলন এবং মোমবাতি প্রজ্বালন করা হয়।

জানা গেছে, ১৯৮৩ সালের এই দিনে খাগড়াছড়ি জেলার ভগবান টিলা এলাকায় একদল বিভেদপন্থির হাতে আট সহযোদ্ধা’সহ নিহত হন এমএন লারমা। এছাড়াও তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত প্রথম সংসদ সদস্য। এ দিকে খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সকালে চেঙ্গী স্কোয়ারস্থ মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা গ্রুপ)। শ্রদ্ধা নিবেদন শেষে মহাজনপাড়া সূর্যশিখা ক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, শনিবার সকাল ৮টায় মুবাছড়ি এলাকার ধনপুদি বাজার থেকে শোকর্যালি শুরু হয়ে খুলারামপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে এমএন লারমা’র অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, এমএন লারমা’র আত্মার শান্তি কামনার্থে ধর্মীয় অনুষ্ঠান ও শোকসভা অনুষ্ঠিত হয়।