সুস্থ হয়ে উঠছেন জাকের পার্টির চেয়ারম্যান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৪

ফরিদপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়া জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সুস্থ হয়ে উঠছেন। এ নিয়ে বিবৃতি দিয়েছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সল।

তিনি মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং সে সাথে  দলীয় নেতা নেত্রী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ড. সায়েম আমীর ফয়সল  বিবৃতিতে বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার পিতা, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সুস্থ আছেন। গতকাল জাকের পার্টির সমাবেশে বক্তব্যদানকালে তিনি সাময়িক অসুস্থ হয়ে পড়েন। তবে এখন তিনি সুস্থ। হাজারো, লক্ষ শুভাকাঙখীদের হৃদয়স্পর্শকারী মেসেজ পেয়ে আমি ও আমার পরিবার সিক্ত। ইসলামের খেদমতে এবং দেশের মানুষের মুক্তির সংগ্রামে যেন তিনি নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইত্তেফাক/এসসি