বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেছেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য মুজিবুল হক।
শনিবার (৩০ সেপ্টেম্বর) চৌদ্দগ্রামে শেখ রাসেল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মুজিবুল হক বলেন, চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, কিন্তু তারা চৌদ্দগ্রামে কোনো উন্নয়ন করেনি। যত উন্নয়ন সব আওয়ামী লীগের আমলে হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।
এ সময় বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সবাই প্রস্তুতি নিন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে খেলা হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। বাংলার মাটিতে বিএনপি-জামায়াতকে কোনরকম আস্ফালন করতে দেওয়া হবে না।
