উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং দেশের চারটি সমুদ্র বন্দরের জন্য দেওয়া সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঝড়ের আভাস দেওয়া হয়েছিল। লঘুচাপ কেটে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি অগ্রসর হয়ে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
