বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
বিশ্বনাথে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, রিকশাচালক ইরান মিয়ার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পর তাকে ধর্ষণ করে চৌধুরীগাঁও গ্রামের মৃত মরম আলীর পুত্র আবুল কাহার। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ধর্ষিতার বাবা ইরান মিয়া সাংবাদিকদের জানান, স্কুল থেকে বাড়িতে আসার পর আমার মেয়েকে ধর্ষণ করে চৌধুরীগাঁও গ্রামের আবুল কাহার। মেয়েকে নিয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে আছি।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মো. সামছুদ্দোহা বলেন, বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি। তারপরও আমি গুরুত্বের সাথে বিষয়টি দেখছি। তদন্ত করছি।
