সুনামগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৫৩

সুনামগঞ্জ প্রতিনিধি

‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’— স্লোগানে সুনামগঞ্জে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায় শীর্ষক উপজেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া, কুরবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত, কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি মো. শামছুল ইসলাম প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার  বলেন, দালাল চক্র দ্বারা কেউ যাতে বিদেশে না যেতে পারে এবং বিদেশে গিয়ে হয়রানি কিংবা প্রতারণার শিকার না হয় সেদিকে আমাদের সাধারণ মানুষকে সচেতন করতে হবে।