নেত্রকোনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় শুক্রবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও মোবাইল ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াত চক্রের ৩০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার কেন্দুয়া থেকে তাদের আটক করে স্থানীয় থানা পুলিশ। সাধারণ পরীক্ষার্থীরা জালিয়াতি চক্রের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।
শুক্রবার বেলা পৌনে ১১টায় কেন্দুয়া পৌরসভার ছয়ানি গ্রামের মনিরুজ্জামান ভূইয়া শামীমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদুজ্জামান জানান, আটক ৩০ জন প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।
