ফুফু ও তার প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর থানার শিমুলিয়া গ্রামে রেজাউল ইসলামকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফুফু ও তার প্রেমিকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেজাউল ইসলামের মৃত্যু হয়।
পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর থানার কাংকুল গ্রামের প্রেমিক বাছের মোল্যাকে (৫০) গ্রেফতার করেছে। নিহত রেজাউল সদর থানার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের রাবুল মোল্যার ছেলে।
নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন জানান, ঘটনার রাতেই স্থানীয় বিছালী পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা বাছেরকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় সদর থানায় বাছেরসহ দুজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
