চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রামে বৃহস্পতিবার রাতে আড়াই কোটি টাকার ভারতীয় ১২ লাখ ৬০ হাজার পিস অবৈধ ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। বিজিবি ১০ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার জগন্নাথদীঘি সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্যাবলেটগুলো জব্দ করে। ভারতীয় অবৈধ মালামাল বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন।
