চুয়াডাঙ্গায় ভুয়া ক্লিনিক মালিককে জরিমানা

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৫৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায়  ভ্রাম্যমাণ আদালতে আনোয়ার হোসেন নামে এক ভুয়া মেডিসিন বিশেষজ্ঞকে পাঁচ হাজার এবং গ্রিন লাইফ মেডিক্যাল সেন্টারের  মালিক মুকুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে গ্রিন লাইফ মেডিক্যাল সেন্টারটি সিলগালা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় শুক্রবার আদালত পরিচালিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী আদালত পরিচালনা করেন।  চিকিত্সক আনোয়ার হোসেন আদালতের কাছে অপরাধ স্বীকার করে জানান, ক্লিনিক মালিকের প্ররোচনায় তিনি ভুয়া ডিগ্রি ব্যবহার করতেন। তিনি লিখিত অঙ্গীকার করেন, ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না।