দীর্ঘ ২৮ বছরের পথ চলায় বিশ্বরঙ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র, বিভিন্ন উৎসব পার্বন উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের ভালোবাসায় আমরা এবার রংপুর শহরে এসেছি রংপুরের ফ্যাশন প্রেমীদের কাঙ্খিত স্বপ্নপূরণের প্রত্যাশায়।
রবিবার (১ অক্টোবর) বিকাল ৪টায় দেশের জনপ্রিয় স্বনামধণ্য নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এসেছিলেন রংপুর বিশ্বরঙের আউটলেট টিতে ‘সার্বজনীন শরৎ উৎসব’ এর শুভ উদ্বোধন করতে।
এই আড়ম্বরতায় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন আব্দুল বাতেন (ডি আই জি) রংপুর বিভাগ, ফেরদৌস আলম (এস পি) রংপুর জেলা। জনাব সাইফুজ্জামান ফারুকী (অতিরিক্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডি আই জি) রংপুর মেট্রোপলিটন পুলিশ। মারুফ হোসেন (উপ পুলিশ কমিশনার) রংপুর মেট্রোপলিটন পুলিশ। মেনহাজ (উপ পুলিশ কমিশনার, ক্রাইম) রংপুর মেট্রোপলিটন পুলিশ। আবুবক্কর সিদ্দিক (সি টি এস বি প্রধান) রংপুর মেট্রোপলিটন পুলিশ। আশরাফুল আল আমিন ( ডি এম ডি রংপুর গ্রুপ এবং চেয়ারম্যান তিস্তা ইউনির্ভাসিটি)। তানভির আহম্মেদ তুষার ( ডিরেক্টর, রংপুর চেম্বার অব কমার্স)
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধণ্য ফ্যাশন ডিজাইনার এবং বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা ও রংপুরের স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিশ্বরঙের বিপুল সখ্যক শুভানুধ্যায়ীরা।
