বরিশাল অফিস
নগরীর ৯নং ওয়ার্ড রসূলপুরে চতুর্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে শুক্রবার গ্রেফতার করেছে।
অভিযুক্ত আসামি রসূলপুর এলাকার মৃত সফিজদ্দিন হাওলাদারের ছেলে বারেক হাওলাদার (৬১)।
বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বারেক হাওলাদার একই এলাকার চতুর্থ শ্রেণির ছাত্রীকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন মেয়েটির মা। এই ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শিশুটিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
তবে অভিযুক্ত বারেক হাওলাদার জানিয়েছেন, এলাকার পূর্ব শক্রতার জেরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে।
