সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে খাল থেকে নবজাতকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কয়া মিস্ত্রীপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। রেলওয়ে কারখানা সংলগ্ন (গোলাহাট কবরস্থান ও গণহত্যার বধ্যভূমির একটু অদূরে) খালের পানিতে নিথর এই শিশুকে হয়তো কেউ ফেলে গেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
