জুয়ার মামলায় ফাঁসলেন রণবীর কাপুর

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ২০:১৯

আইনি জটিলতায় ফেঁসে গেলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। অনলাইন গেমিং কাণ্ডে অভিনেতাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রণবীর কাপুরকে শুক্রবার ৬ অক্টোবর তাকে দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ।

চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপে প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। সেই তালিকায় রয়েছেন, নেহা কক্কর,টাইগার শ্রফ, বিশাল দাদলানি থেকে ভারতী সিং, সানি লিওন, নুসরত ভারুচারা ।

সেইসব বলি তালকাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগোতে চাইছে ইডি। এছাড়া, অনলাইন এই অ্যাপে বেটিং সম্পর্কে বা গড়পেটা সম্পর্কে সবাই ওয়াকিবহাল কি না, তাও জিজ্ঞাসাবাদ করে জানতে চায় ইডি ।

যেসব অভিনেতা, গায়করা আমন্ত্রিত ছিলেন তারা সকলেই মুম্বাইয়ের এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোটা টাকার বিনিময়ে মহাদেব অ্যাপ দুর্নীতির মূল অভিযুক্ত সৌরভের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।

প্রাইভেট জেটে করে বরযাত্রীদের নাগপুর থেকে দুবাই নিয়ে যাওয়া হয়েছিল সৌরভের বিয়েতে। শুধু তাই নয়, বিদেশ থেকেও অতিথিরা এসেছিলেন। এবার সেই তালিকায় ঢুকে পড়ল রণবীর কাপুরের নামও।

 

ইত্তেফাক/পিএস